আম ডেলিভারি পাওয়ার পর আমগুলো ক্রেট এ না রেখে, পেপার বা চটের উপরে অথবা বাসার টাইলস ফ্লোরের উপর আলাদা করে বিছিয়ে রাখুন। এতে আম পচে যাওয়ার ঝুঁকি কমে।
কাঁচা আম গাছ থেকে নামানোর পর থেকেই প্রাকৃতিকভাবে ওজন কমতে থাকে। যেমন, ২০ কেজি আমের একটি ক্রেট ২-৪ দিনের মধ্যে পৌঁছালে সেটির ওজন ১৮-১৯ কেজি হতে পারে। তাই আমরা প্রতিটি ক্রেটে ১-১.৫ কেজি অতিরিক্ত আম দিয়ে থাকি, যাতে আপনার প্রাপ্ত ওজন ঠিক থাকে।
তারপরও সামান্য তারতম্য হলে সেটি বাস্তবতার অংশ হিসেবে গ্রহণ করার অনুরোধ রইল।
কুরিয়ার জনিত কারনে কিছু আম নষ্ট হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্ভব হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর রিফান্ড নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হালাল ভাবে আপনারদের সেবা দিতে চাই।
আমরা আমাদের নিজস্ব বাগানে উৎপাদিত ফ্রেশ ও মানসম্মত আম সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিই। কোনো তৃতীয় পক্ষ নয়- তাই আমের গুণগত মান নিয়ে থাকুন সম্পূর্ণ নিশ্চিন্ত।
সরাসরি বাগান থেকে ফ্রেশ, কেমিক্যাল মুক্ত ও বিশুদ্ধ ডেলিভারির নিশ্চয়তা।
সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন।
⚠️ সতর্কীকরণ:
কৃষকের যত্নে ফলানো এই আম দ্রুত পচনশীল। তাই দয়া করে মজার ছলে - অহেতুক অর্ডার দিয়ে কারো রিজিক নষ্ট করবেন না। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসাব রাখেন।