About Us - Krishan Mart

কৃষাণ মার্ট

-খাঁটি পণ্যের প্রতিশ্রুতি!

কৃষাণ মার্ট ২০২০ সাল থেকে নিজস্ব বাগান ও জমিতে উৎপাদিত কৃষিপণ্য থেকে ভেজালমুক্ত খাদ্যপণ্য তৈরি করে সরাসরি আপনার ঠিকানায় পৌঁছে দিচ্ছে। আমাদের লক্ষ্য খাঁটি, নিরাপদ ও আসল স্বাদ প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া।

আমাদের গল্প

২০২০ সালের করোনা মহামারী পৃথিবীকে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সবাই যখন ঘরবন্দি, এবং বাইরে বের হওয়া ছিল কঠিন, তখনই একটি ছোট্ট আইডিয়া আমার মনে আসে। আমার এক বন্ধুর ফোন কলের মাধ্যমে শুরু হয় আমার কৃষাণ মার্টের পথচলা। তিনি আমাকে বললেন, “আমি তোমাদের বাগানের কেমিক্যালমুক্ত ফ্রেশ আম খেতে চাই, তুমি পাঠাতে পারো?” সে সময় আমি আমাদের বাগানের আম কুরিয়ার করে পাঠিয়ে দিলাম।

এই ছোট্ট কাজটি আমাকে অনুভব করায়, কীভাবে আমি আরও অনেক মানুষকে ঘরে বসেই খাওয়ার জন্য কেমিক্যালমুক্ত প্রাকৃতিক পণ্য সরবরাহ করতে পারি। এই চিন্তা থেকেই জন্ম নিল কৃষাণ মার্ট। আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম, এবং আশ্চর্যজনকভাবে আমার অনেক পরিচিত ব্যক্তি সাড়া দেন। তাদের আগ্রহ দেখে, আমি আমার বাগানের আম কুরিয়ার করে পাঠানো শুরু করি।

তখনই আমি বুঝতে পারলাম, আমাদের প্রাকৃতিক পণ্য শুধুমাত্র আমাদের বাগানেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা দেশে পৌঁছাবে। আজও আমরা সেই একই উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি – মানুষকে তাদের ঘরে বসেই খাওয়ার জন্য সুস্বাদু, কেমিক্যালমুক্ত এবং প্রকৃতির প্রাকৃতিক পণ্য সরবরাহ করছি।

টিটুল হোসেন

টিটুল হোসেন

উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা

আমি টিটুল হোসেন, একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, বর্তমানে ঢাকায় কর্মরত। আমার বাবা, একজন পরিশ্রমী কৃষক, তার হাত ধরে আমি শিখেছি প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং পরিশ্রমের গুরুত্ব। ছোটবেলা থেকেই আমি তার সঙ্গে কৃষিকাজে অংশগ্রহণ করেছি এবং প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করার গুরুত্ব শিখেছি। আমার বাবার এ পরিশ্রম ও নিষ্ঠা থেকেই আজকের এই পথচলা। আমাদের পণ্যগুলো সম্পূর্ণভাবে আমরা নিজেরাই প্রস্তুত করি, বিঁধায় আপনাদের দিতে পারি সম্পূর্ণ কেমিক্যালমুক্ত ফ্রেশ পণ্য । আমাদের উদ্দেশ্য নিরাপদ খাদ্য সরবরাহ করা, যাতে প্রতিটি মানুষ উপভোগ করতে পারে প্রকৃতির অমূল্য দান।

মেহেদি হাসান

মেহেদি হাসান

সহ-উদ্যোক্তা

কৃষাণ মার্টের অন্যতম সহযোগী আমার ছোট ভাই মেহেদি হাসান, বর্তমানে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে, সে আমাদের এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাচ্ছে। পড়াশোনার পাশাপাশি সে আমাদের ব্যবসায় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তার কঠোর পরিশ্রম এবং দক্ষতা আমাদের পথচলাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করছে।

আমাদের প্রতিশ্রুতি

আমরা বিশ্বাস করি- সঠিক ও নিরাপদ পণ্য সকলের হাতে পৌঁছানোই আমাদের প্রকৃত লক্ষ্য। আমাদের এই উদ্যোগ শুধুমাত্র আর্থিক লাভের জন্য নয় বরং সকলের নিকট প্রাকৃতিক এবং নিরাপদ খাদ্য পৌঁছানোর জন্য। আমরা কঠোর পরিশ্রম এবং প্রাকৃতিক উপায়ে চাষাবাদকে গুরুত্ব দেই এবং এই পণ্যগুলিকে সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করি।

কেন আমরা সেরা?

কেন আমাদের থেকে কিনবেন?

শতভাগ ফ্রেশ পণ্য

আমাদের পণ্যগুলো সম্পূর্ণভাবে আমরা নিজেরাই প্রস্তুত করি, ফলে আপনি পাবেন প্রতিটি পণ্যের প্রকৃত স্বাদ।

সম্পূর্ণ কেমিক্যালমুক্ত

কার্বাইড বা ফরমালিনের মতো কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না।

সরাসরি বাগান থেকে

মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি নিজেদের বাগান থেকে আম জাতীয় পণ্য সংগ্রহ করে সরাসরি আপনার নিকট পৌঁছে দেওয়া হয়।

নিরাপদ হোম ডেলিভারি

উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে সারা সারাদেশে দ্রুত ও নিরাপদ ভাবে হোম ডেলিভারি নিশ্চিত করা হয়।

কোয়ালিটি গ্যারান্টি

প্রতিটি পণ্য নিখুঁতভাবে বাছাই করা হয় এবং আমরা প্রতিটি পণ্যের সঠিক গুনগত মানের নিশ্চয়তা দিয়ে থাকি।

সঠিক ওজন ও দাম

আমরা সর্বদা সঠিক ওজন নিশ্চিত করি এবং সাশ্রয়ী ও ন্যায্য দাম অফার করি।

আমাদের পণ্য

আমাদের কাছে আপনি পাবেন —

🥭 নাক-ফজলি আম 🥭 আম্রপালি আম 🥭 বানানা ম্যাংগো 🥭 বারি ৪ আম 🌶️ হোমমেড আমের আঁচার

সহ আরও অনেক মৌসুমি পণ্য...

অর্ডারের নিশ্চয়তা

আমরা প্রতিটি অর্ডারে নিশ্চিত করি—

  • ফ্রেশ, কেমিক্যালমুক্ত ও মানসম্মত পণ্য
  • নিরাপদ ও প্রিমিয়াম প্যাকেজিং
  • নির্ধারিত সময়ে ডেলিভারি
আপনার সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় অর্জন।